হোম > জাতীয়

প্রতিরক্ষা সচিবের নামে প্রতারণা সম্পর্কে সতর্ক করেছে আইএসপিআর

স্টাফ রিপোর্টার

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ আশরাফ উদ্দিনের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে অনৈতিক সুবিধা দাবী ও প্রতারণা আশ্রয় নিচ্ছে।

তার একাধিক মোবাইল নম্বর (০১৩৩৭-৪০৯৩১৮/০১৩৩৯-০৫৪০০৮)/ হোয়াটস অ্যাপ আইডি থেকে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা দাবী ও প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে একটি চক্র।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর এ বিষয়ে সবাইকে সর্তক থাকার জন্য অনুরোধ করেছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাই কেউ প্রতিরক্ষা সচিবের নামে এ ধরণের প্রতারণা করতে চাইলে ভুক্তভোগীকে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এসব প্রতারকের বিষয়ে সবাইকে সতর্ক করা হলো।

ইউপি নির্বাচন পরিচালনায় ব্যয় বাড়ছে ২৪৩%

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা

কচুয়া-বেতাগী সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ: জামাল

বৃষ্টির মাঝেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

জ্বালানি সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি