হোম > জাতীয়

প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে স্বার্থান্বেষী মহলের গুজব

স্টাফ রিপোর্টার

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টা ও ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে কদিন ধরে গুজব ছড়ানো হচ্ছে। একটি স্বার্থান্বেষী মহল ভুয়া আইডি থেকে এসব গুজব ছড়াচ্ছে।

প্রধান উপদেষ্টার একটি ভুয়া পদত্যাগপত্রের কপি দিয়ে ফেসবুকে প্রচার করা হয়। এছাড়া উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ বিদেশে চলে গেছেন বলে বিমানের টিকিটের ছবি প্রচার করা হয়। সরকারের একাধিক উপদেষ্টা ও প্রেস উইংয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো ভুয়া প্রচার বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি মহল তাদের অসৎ উদ্দেশ্যে এসব প্রচারণা চালাচ্ছে।

প্রধান উপদেষ্টার ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বলা হলেও ভেতরে এক মাস ধরে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। প্রকৃতপক্ষে ড. ইউনূস পাঁচ মাস ধরে দায়িত্ব পালন করছেন।

দেশের বাইরে আন্তর্জাতিক বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে ড. ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন। প্রতিদিন তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।

সরকারের সঙ্গে সংশ্লিষ্টরা এসব গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ