হোম > জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

আমার দেশ অনলাইন

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এ রোগের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। বাকি ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসেন নতুন ১ হাজার ২১০ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ৪৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৭৭ জন, সিলেটে ১৩৬ জন, বরিশালে ১০৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৭০ জন, রাজশাহীতে ২৫ জন এবং রংপুরে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮০ হাজার ২ জন।

এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় ২২ হাজার ৯৭২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী

জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘের সদর দপ্তরে পাঠানো হবে: মাহ্দী আমিন

ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

সুন্দরবনে ৭৪ কিলোমিটার এলাকাজুড়ে নাইলনের বেড়া

দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তবর্তীসহ ৩৫ জেলায় বিজিবি মোতায়েন

মাদক কারবারি ধরতে ভারতে গিয়ে আটক দুই পুলিশকে ফেরত আনল বিজিবি

কারিগরি শিক্ষার আধুনিকায়নে বৈশ্বিক সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ