হোম > জাতীয়

বিশেষ কৌশলে ৬ কোটি টাকার পপি বীজ আমদানি, অবশেষে বন্দরে ধরা

অর্থনৈতিক রিপোর্টার

চট্টগ্রাম বন্দর

পাকিস্তান থেকে দুটি কনটেইনারে আসা ২৪ হাজার ৯৬০ কেজি বা ছয় কোটি ৫০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ পপি বীজ জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

চালানটি গত ৯ অক্টোবর বন্দরে আসে এবং পরে তা নেওয়া হয় ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেডের অফডকে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম কাস্টমস।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিংয়ের নামে আসা চালানটি আটক করে।

বিষয়টি নিশ্চিত করে কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এইচএম কবির জানান, পণ্য চালানটির ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের বাজারমূল্য ছয় কোটি ৫০ লাখ টাকা।

চালান খালাসের জন্য সিঅ্যান্ডএফ এজেন্ট এমএইচ ট্রেডিং ১৪ অক্টোবর কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে। তবে সন্দেহজনক তথ্য পাওয়ায় খালাস স্থগিত করা হয়। এরপর ২২ অক্টোবর কায়িক পরীক্ষায় কনটেইনার দুটি থেকে ৭ হাজার ২০০ কেজি বার্ড ফুড ও ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড উদ্ধার করা হয়। কনটেইনারের মুখে বার্ড ফুড সাজিয়ে রেখে ভেতরে পপি সিড লুকিয়ে রাখা হয়েছিল।

নমুনা পরীক্ষার জন্য উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় এটি নমুনা পপি সিড হিসেবে শনাক্ত হয়। পপি সিড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর অনুচ্ছেদ ৩(১) (খ) অনুসারে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে পপি সিড।

পপি সিড সাধারণত হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বিভিন্ন দেশে এর ব্যবহার নিয়ন্ত্রিত থাকলেও বাংলাদেশে এটি আমদানি ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ।

ঘটনায় সংশ্লিষ্ট আমদানিকারকের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী তুরস্ক

তুরস্কের সঙ্গে দ্রুত বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা রয়েছে