হোম > জাতীয়

কাঠমান্ডু নামতে পারেনি বিমান, ১১৪ যাত্রী নিয়ে ফেরত এলো ঢাকায়

স্টাফ রিপোর্টার

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবতরণ করতে না পেরে ১১৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরত এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

জানা গেছে, রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ফ্লাইটটি (ফ্লাইট নম্বর বিজি ৩৭১) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে ছেড়ে যায়, যা বাংলাদেশ সময় দুপুর ২টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

কিন্তু সরকার বিরোধী বিক্ষোভের জেরে নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বাতিল করা হয়। এরপর বাধ্য হয়ে বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেয়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) রওশন কবীর আমার দেশকে বলেন, যখন বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যায়, তখনও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। ফ্লাইটটি নেপাল পৌঁছানোর পর জানা যায় এই সিদ্ধান্ত। ফ্লাইটটি বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকায় অবতরণ করবে বলে জানতে পেরেছি।

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে