হোম > জাতীয়

বেফাক থেকে আওয়ামী দোসরদের অপসারণ দাবি শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার

কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড-বেফাক থেকে আওয়ামী দোসরদের অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে কওমি মাদ্রাসা শিক্ষার্থীরা।

বুধবার শাহবাগ চত্বরে ঢাকার কওমি শিক্ষার্থীদের উপস্থিতিতে এই জমায়েত অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বেফাক সভাপতি মাওলানা মাহমুদুল হাসানকে সম্পূর্ণ দায়ভার নিয়ে পদত্যাগ করার দাবি জানান।

মাদ্রাসা প্রতিনিধি আব্দুল্লাহর সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন বিভিন্ন মাদ্রাসা প্রতিনিধি। এসময় বেফাক পরীক্ষার্থীরা আসন্ন পরীক্ষাকে বর্জন করারও হুশিয়ারি দেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, যদি আগামী দিনে সিদ্ধান্ত নিতে বেফাক ব্যর্থ হয়, তাহলে প্রতিষ্ঠানটির সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করবে।

শিক্ষার্থীরা বেফাককে বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বহিস্কারাদেশের ক্ষেত্রে যদি বিলম্ব হয় তাহলে আমরা সারাদেশের নেটওয়ার্ককে নিয়ন্ত্রণ করতে পারবো না। দেশ অচল করে দেওয়া হবে। গাড়ি চলবে না। অফিস-আদালত বন্ধ থাকবে। আমরা আরও কঠোর হবো। এবং কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

দেশের বিভিন্ন স্থানে একই ইস্যুতে বিক্ষোভ হয়েছে বলে জানা গেছে। এদিকে শাহবাগের এই সমাবেশে মেহেদী নামে এক ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে তাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। একপর্যায়ে শাহবাগ থানা পুলিশ তাকে হেফাজতে নেয় বলে আন্দোলনরত শিক্ষার্থী নেতা ত্বহা মাহমুদ জানান।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ