হোম > জাতীয়

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক-বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ও বাণিজ্য বিষয়ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ আলোচনা শুরু হয়। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট সংশ্লিষ্ট সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

এই আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। চিঠির মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এর আগেই বাংলাদেশ একটি চুক্তিতে পৌঁছাতে চায়, সে লক্ষ্যেই চলছে তিনদিনব্যাপী এই আলোচনা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতি ও শুক্রবার আবারো আলোচনা চলবে বলে জানানো হয়েছে।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান