হোম > জাতীয়

দুই পত্রিকায় হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি

সম্পাদক পরিষদের প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার

দুই পত্রিকা প্রথম আলো ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। বক্তারা বলেছেন, মব ভায়োলেন্স দিন-দিন বাড়ছে। তারই অংশ হিসাবে দুটি পত্রিকায় হামলা হয়েছে।

সোমবার সকালে সম্পাদক পরিষদ কর্তৃক আয়োজিত রাজধানীর একটি অভিজাত হোটেলে 'মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ' শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সংহতি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা মানে গণতন্ত্র ও বাক স্বাধীনতার ওপর আঘাত। জুলাই আন্দোলনের ওপর আঘাত।

আমরা অন্ধকার থেকে আলোতে ফিরতে চাই। তিনি সবাইকে সকল চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, অতীতে দেখেছি সম্পাদকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা সকল হামলার প্রতিবাদ জানাচ্ছি।

সভায় সম্পাদক পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৌশলগত সাবমেরিন ক্যাবল আরাফাতের মালিকানায়

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ