হোম > জাতীয়

বাসসে অনিয়ম-দুর্নীতি নিয়ে যৌথ সভা, ২৫ সদস্যের ঐক্য পরিষদ গঠন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ চলমান অনিয়ম, দুর্নীতি ও সাংবাদিক-কর্মচারী হয়রানির অভিযোগ নিয়ে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাসস প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম আহাদ।

সভায় সকল বিভাগের সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, সংস্থাটিতে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে জাতীয় দৈনিকগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অভিযোগগুলো আমলে নিয়ে তদন্ত শুরু করেছে। তথ্য মন্ত্রণালয় ও এ বিষয়ে কাজ করছে বলে জানা গেছে।

বক্তারা অভিযোগ করেন, পরিচালনা বোর্ডকে অকার্যকর করে রেখে সংস্থায় স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠা করা হয়েছে। অনেক সাংবাদিক-কর্মচারী সরাসরি এর শিকার হলেও এতদিন পরিস্থিতির কারণে তারা প্রকাশ্যে কথা বলতে পারেননি।

সভায় উপস্থিত সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বসম্মতিক্রমে সমস্যাগুলো মোকাবিলা ও প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে ২৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। “বাসস সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ” নামে গঠিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক মো. রহিম উদ্দিনকে।

বক্তারা বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এখন সংগঠিতভাবে নিজেদের অধিকার ও প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করার সময় এসেছে।

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে