হোম > জাতীয়

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ‘স্টেকহোল্ডার’ মিটিংয়ে থাকছে ছাত্র-জনতা

স্টাফ রিপোর্টার

গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-জনতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইতিমধ্যে।

সোমবার প্রস্তাবিত বাজেটে এ বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, প্রতি জেলায় ত্রৈমাসিক ‘স্টেকহোল্ডার কনসালটেশন’ আয়োজনের মাধ্যমে এলজিইডি'র সার্বিক কর্মপরিকল্পনা সম্পর্কে ছাত্র-জনতার মতামত নেওয়া শুরু হয়েছে। এতে স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে স্কিম শনাক্ত হওয়ায় এবং জনবান্ধব উন্নয়ন কাজ বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সরকার ব্যবস্থার আওতায় গ্রামাঞ্চলে নিরাপদ পানির উৎস নির্মাণ, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ, পানি শোধনাগার স্থাপন, সমগ্র দেশে কমিউনিটি স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, রক্ষণাবেক্ষণ, ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনায় থাকছে ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং প্রতিটি বাড়িকে স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আনা। আধুনিক নগর ব্যবস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন শহরে সড়ক অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক পয়ঃনিষ্কাশন ও প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। যাতায়াত ও পরিবহণ ব্যবস্থার উন্নয়ন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান, পরিবেশ উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবারের প্রস্তাবিত বাজেটে।

গ্রামীণ যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে ২০২৪-২৫ অর্থবছরে ৫ হাজার ৪০০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, ২১ হাজার ৫০০ মিটার ব্রিজ, কালভার্ট নির্মাণ, ১০৪টি হাট-বাজার ও গ্রোথ সেন্টার উন্নয়ন, ৮ হাজার ৭৫০ কিলোমিটার পাকা সড়ক রক্ষণাবেক্ষণ এবং ২০ হাজার মিটার ব্রিজ-কালভার্ট রক্ষণাবেক্ষণ, ৩৫টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ-সম্প্রসারণ, এবং ৫৫টি সাইক্লোন শেল্টার নির্মাণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া, সকল প্রকল্পে ‘স্যোশাল এন্ড এনভায়রনমেন্টাল সেফগার্ড ইস্যু’ অন্তর্ভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে।

দেশের ১২টি সিটি কর্পোরেশন এবং ৩২৯টি পৌরসভায় উৎপাদিত বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি অনুসরণে পরিবেশসম্মতভাবে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ জ্বালানি ও ক্ষেত্রভেদে জৈব সার উৎপাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজও হয়নি ন্যায়বিচার, নতুন তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

২৬ মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক নিষিদ্ধ আ.লীগের

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন