হোম > জাতীয়

প্রাথমিকের শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি ১৭ অক্টোবর

আতিকুর রহমান নগরী

সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে বেতন ১১ তম গ্রেডে নির্ধারণসহ তিন দাবিতে আমরণ অনশন কর্মসূচি পিছিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। নতুন ঘোষণা অনুযায়ী ১৭ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই আমরণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল।

মঙ্গলবার বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সংগঠন নিয়ে মঙ্গলবার অনলাইন মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীদের পূজা, আবহাওয়ার প্রতিকূলতা, প্রধান উপদেষ্টার বিদেশে অবস্থান এবং আমরণ অনশন কর্মসূচির গুরুত্ব ও সর্বোচ্চ অংশগ্রহণের সুবিধার্থে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সবার সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এই আমরণ অনশণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সহকারী শিক্ষকরা তিনদফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে বেতন ১১ তম গ্রেডে নির্ধারণ, চাকরির শুরু থেকে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা