হোম > জাতীয়

চলতি সপ্তাহে পাঁচবার ভূমিকম্প, জনমনে আতঙ্ক

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে পরপর চারটি ভূমিকম্পের রেশ কেটে ওঠার আগেই আবারও কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়ছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ইনচার্জ রুবাইয়াত কবির।

তিনি বলেন, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬; এ ধরনের ভূমিকম্পকে মৃদু বা স্বল্পমাত্রার ভুমিকম্প বলা হয়। এরও উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

এর আগে গত শুক্র ও শনিবার ৩১ ঘণ্টার ব্যবধানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরপর চারটি ভূমিকম্পের ঘটনা ঘটে। এর মধ্যে শুক্রবার সকালের ভূমিকম্পটির মাত্রা ছিল ঢাকা রিখটার স্কেলে ৫ দশমিক ৭।

ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবাররের ভূমিকম্পে চারজেলায় ১১ জন নিহত হয়।

আহত হয় কয়েক শতাধিক মানুষ। এরপর শনিবার সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প হলেও তা স্বল্পমাত্রার ছিল।

তবে এক সপ্তাহের মধ্যে পাঁচবার ভূমিকম্পের ঘটনায় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা।এর মধ্যে শুক্রবার (২১ নভেম্বর) একটি শনিবার (২২ নভেম্বর) তিনটি ভূমিকম্প সংঘটিত হয়।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের