ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রতিনিধিদল।
বুধবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান, সিটিটিসির সক্ষমতা বৃদ্ধিতে চলমান সহযোগিতা ও অংশীদারিত্বের অংশ হিসেবে এফবিআইয়ের প্রতিনিধিদল এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে যুগ্ম পুলিশ কমিশনার, সিটিটিসি মো. ছালেহ উদ্দিনসহ সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তিনি জানান, পরিদর্শনকালে এফবিআইয়ের প্রতিনিধিদল সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং এসব অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়।