বিশিষ্ট সাংবাদিক ও সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও সম্মানজনক ফিলিপস পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক কাজিম রেজার প্রথম জানাজা বুধবার বাদ মাগরিব জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে রাতে রাজধানীর বাসাবোর কদমতলায় দ্বিতীয় জানাজা শেষে সেখানেই স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়।
সৈয়দ গোলাম বতুল কাজিম রেজা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মোহাম্মদ মুসা কাজিম নুরী এবং চাঁদপুরের প্রথম নারী শিক্ষিকা সৈয়দা সাইয়েদা বানু দম্পতির সন্তান।
মৃত্যুকালে তিনি দুই কন্যাসন্তান রেখে গেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কর্মরত ছিলেন।
কাজিম রেজার ইন্তেকালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোকবাণী দেওয়া হয়েছে। শোকবাণীতে সাংবাদিক নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।