হোম > জাতীয়

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল

স্টাফ রিপোর্টার

মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান নাসিমুল গনি। তারও আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও গত বছরের ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান সিনিয়র সচিব এহসানুল হক। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ছিলেন।

চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ মহড়া

উপজেলা হাসপাতালে বিশেষায়িত চক্ষুসেবা চালুর পরিকল্পনা সরকারের

শিল্পের বড় চ্যালেঞ্জ গ্যাস-বিদ্যুতের সংকট: বিকেএমইএ

সারের সংকট নেই, বরং চাহিদার অতিরিক্ত মজুত আছে: কৃষিমন্ত্রী

ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান আইসিটিমন্ত্রীর

মির্জা ফখরুল ও অলি আহমদের মধ্যে ভোট বৃহস্পতিবার

ফারাক্কা চুক্তি নবায়নে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী

টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় ঢাকা, রাষ্ট্রদূত তলব

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান