হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকার মব ও সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে ব্যর্থ : সম্প্রীতির যাত্রা

স্টাফ রিপোর্টার

সম্প্রীতির যাত্রার সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার মব এবং সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে ব্যর্থ হয়েছে। সিসিটিভি ফুটেজ থাকার পরও সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না। জুলাই শহীদের মূল স্পিরিটের একটা জায়গা ছিল সম্প্রীতির বাংলাদেশ । বর্তমান বাংলাদেশ খুবই ভীতিকর।  

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সম্প্রীতির যাত্রার সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

মাহা মির্জা বলেন, কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও কিন্তু কিছুই করা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার মব এবং সংখ্যালঘু নির্যাতন ঠেকাতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ থাকার পরও সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না।  

এই বিষয়ে সরকারের পদক্ষেপে আমরা অবাক হচ্ছি। জুলাইয়ের শহীদেরা কিন্তু মূল স্পিরিটের একটা জায়গা ছিল সম্প্রীতির বাংলাদেশ । বর্তমান বাংলাদেশ খুবই ভীতিকর।  বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেসব বিষয়ে আমরা ক্ষুব্ধ। কমিউনিটির কিছু দায়িত্ব আছে এবং আমরা সেটা পালন করার চেষ্টা করছি কিন্তু মূল দায়িত্ব সরকারের।

জামশেদ আনোয়ার তপন বলেন, রাষ্ট্র চাইলে কখনোই মব বা দাঙ্গা হয় না। গত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সাল পর্যন্ত আমলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিশোধের তথ্য মতে প্রায় ৬ হাজার হামলার ঘটনা ঘটেছ। একটি ঘটনারও বিচার হয় নাই। সামাজিক প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দরকার কিন্তু সেটাকেও কোনঠাসা করে ফেলা হয়েছে। আমাদের সামষ্টিক প্রতিরোধের মুখে এর থেকে পরিত্রাণ পেতে পারি।

অরুপ রাহী বলেন, সংখ্যালঘুর উপর হামলা নিপীড়ন চলছে কিন্তু কোন বিচার হয় নাই।  ফ্যাসিস্ট হাসিনা শাহিকে উৎখাত করলেও সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, হামলা, নির্যাতন, তার কোন পরিবর্তন হয় নাই।  সরকারকে আমাদের উচিত সতর্ক করে দেওয়া।  

আমরা সরকারকে এইসব বিষয়ে সতর্ক করে যাব। আমাদের দায়িত্ব হচ্ছে, সকল ধর্মমত সবাইকে নিয়ে সুন্দর একটি দেশ গঠন করা। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমরা সবাই সক্রিয় হবো। সুন্দর, স্বচ্ছ, ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠন করব।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঝুঁকিপূর্ণ ২৯ টি জেলার মধ্যে ২৪ টি মাঝারি এবং ৫ টি অতি ঝুঁকিপূর্ণ। অতি ঝুকিপূর্ণ ৫ টি জেলা ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালী

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ