হোম > জাতীয়

একুশে বইমেলা ২০২৬-এর ৫৫ শতাংশ স্টল ভাড়া মওকুফ

আমার দেশ অনলাইন

অমর একুশে বইমেলা ২০২৬-এর ৫৫ শতাংশ স্টল ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজন সম্পর্কে মঙ্গলবার বেলা ৩টায় প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সভায় প্রকাশকেরা প্রকাশনাশিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেন। সংস্কৃতি উপদেষ্টা গ্রন্থনীতি প্রণয়নসহ অধিকাংশ দাবির সঙ্গে সহমত প্রকাশ করে এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পেশ করার আহ্বান জানান।

সভায় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সরকারের পক্ষ থেকে আগামী ২০ ফেব্রুয়ারির বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে যেসব প্রকাশক স্টল ভাড়ার টাকা একাডেমিতে জমা দিয়েছেন, তাদের জমাকৃত অতিরিক্ত টাকা বইমেলা কর্তৃপক্ষ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। যারা এখনো টাকা জমা দেননি, তারা নতুন নির্ধারিত হারে সরাসরি টাকা জমা দিতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্যসচিব ড. মো. সেলিম রেজা এবং পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ।

এমই

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন

সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ নষ্ট হচ্ছে

প্রাথমিকের ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে চলছে বিশ্বের বৃহত্তম ক্রীড়া উৎসব