হোম > জাতীয়

ইজতেমা মাঠের নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রস্তুতি শুরু শুরা-এ-নেজামের

স্পোর্টস রিপোর্টার

টঙ্গীর ইজতেমা মাঠ ও আশপাশের তিন কিলোমিটার এলাকায় জারি করা (১৪৪ ধারা) নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন। এতে দীর্ঘদিন বিরতির পর সেখানে আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতিমূলক কাজ শুরু করছে শুরা-এ-নেজামের (মাওলানা জুবায়েরপন্থি)।

তাবলীগ জামাত বাংলাদেশ (শুরা-এ-নেজামের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বৃহস্পতিবার আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাবিবুল্লাহ রায়হান আরো জানান- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার ব্যাপী এলাকায় জারিকৃত (১৪৪ ধারা) আদেশ সমূহ বৃহস্পতিবার বিকাল ৫টা হতে প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর রাতে ইজতেমা মাঠে তাবলিগের সাদপন্থিদের হামলায় তিনকর্মী নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ায় ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

এদিকে বিভিন্ন জেলা ও উপজেলায় তাবলিগের চলমান সমস্যা নিরসনের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ থেকে সংশোধিত নতুন প্রজ্ঞাপন এসেছে।

বৃহস্পতিবার জারিকরা প্রজ্ঞাপনে বলা হয়- এখন থেকে অর্থাৎ ২ ডিসেম্বর হতে জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের ও মাওলানা মোহাম্মদ সাদ-এর অনুসারীরা যার যার তাবলিগি মারকাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রেখে নিজ নিজ তাবলিগি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবেন। একপক্ষ অন্যপক্ষের মারকাজে কোন ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হতে বিরত থাকার অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।

এছাড়া কাকরাইল মসজিদের ক্ষেত্রে, আগে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব ড. মো: আব্দুল সালাম।

হাবিবুল্লাহ রায়হান জানান, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সারাদেশে তাবলিগের যারা যেখানে কার্যক্রম চালিয়ে আসছে তারা সেখানেই থাকবে। এছাড়া ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রস্তুতি শুরু করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বে জুবায়েরপন্থিদের আয়োজনে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সাদপন্থিদের ইজতেমা হওয়ার কথা থাকলেও তা অনিশ্চিত।

এমএস

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ