হোম > জাতীয়

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৩৫, মাদক ও অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক, ধারালো অস্ত্র ও সুইচগিয়ার উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এসব তথ্য জানান।

জানা গেছে, রোববার (২৯ মার্চ) দিনভর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেপ্তার করে থানার পুলিশ। অপরদিকে রাত ৯টা থেকে চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ২১ জন মাদকাসক্তকে গ্রেপ্তা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

যাত্রাবাড়ীতে গ্রেপ্তার ১৪, উদ্ধার ইয়াবা ও অস্ত্র

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, রোববার থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫), আ. গাফফার সরকার (৪৫), বিল্লাল (৩৮), জেহাদ (২০), ইয়াসিন বাবু (২৬), আপন (৩০), কামাল (৩৫), মো. ইয়াছিন (২৬), মো. সাদ্দাম (৩২), মো. আল আমিন হোসেন (২৮), মকবুল হোসেন (৪০), জুবায়ের আহম্মেদ ইমন (২৮), মিরাজ (১৯) ও মো. মামুন মিয়া (২৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা, দুটি সুইচগিয়ার, একটি লোহার চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।

ডিবির ব্লক রেইডে ২১ জনের সাজা

অপরদিকে লালবাগ বিভাগের ডিবি পুলিশ চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড পরিচালনা করে ২১ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে সালাউদ্দিন (৪২), মো. রুবেল (২৩), তারেক (২৪), মো. রায়হান পাঠান (৩০), মো. ইকবাল হোসেন (৪২), মো. রাজু (৪০), রমজান বয়াতি (১৯), মো. সালাউদ্দিন (৩৫), শাহ জাহান (২৮), রবিউল ইসলাম রতন (২২), মো. হান্নান (৪৫), মো. ইকবাল (২১), আজমাইন (২২), আলমগীর হোসেন (৫৮), ইমরান হোসেন সিয়াদ (৩২), মেহেদী হাসান ওরফে রায়হান (২১), শরিফুল ইসলাম (৩১), দুদু মিয়া (৪২), লোকমান বেপারী (৫৫), মো. আলাউদ্দিন (২৫) ও মো. আল-আমিন (২৩) রয়েছেন।

গ্রেপ্তারের পর তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠায়।

সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের