হোম > জাতীয়

সাইবার নিরাপত্তা প্রত্যেকের দায়িত্ব: বেবিচক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

সাইবার নিরাপত্তা প্রত্যেকের দায়িত্ব বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, বর্তমান সময়ে সাইবার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বব্যাপী সাইবার আক্রমণ ও সাইবার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিমান চলাচল খাতের প্রতিটি সদস্যের জন্য সাইবার নিরাপত্তা রক্ষা ও ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একটি মৌলিক দায়িত্ব।

তিনি আরও বলেন, প্রত্যেকে সচেতন থেকে মৌলিক সুরক্ষা বিধি মেনে চলার মাধ্যমে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সাইবার পরিবেশ গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ইনফরমেশন টেকনোলজি (আইটি) বিভাগ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, বিমান চলাচল একটি বৈশ্বিক ক্ষেত্র, যেখানে প্রতিটি দেশের কার্যক্রম পরস্পরের সঙ্গে যুক্ত। কোনও একটি প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ ঘটলে তার প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়তে পারে। তাই সাইবার নিরাপত্তা এখন সময়ের দাবি এবং এটি কেবল আইটি বিশেষজ্ঞদের নয়, বরং প্রত্যেকের দায়িত্ব।

বেবিচকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করা এবং অনলাইন বিশ্বে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষিত রাখার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী