হোম > জাতীয়

মুরগি নিয়ে আছি, পুলিশ আমার সঙ্গে নাই: প্রাণিসম্পদমন্ত্রী

সংসদ রিপোর্টার

নৌ পুলিশের থানা স্থাপনের দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। মঙ্গলবার সংরক্ষিত আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য মোসাম্মদ ফরিদা ইয়াসমিন জাতীয় সংসদে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর, কুমারখালী ও খোকসা এলাকা ঘিরে নদীপথে নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গ তোলেন।

তিনি প্রথমে পাণিসম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কথা শুরু করলেও পরে নৌ পুলিশের থানা স্থাপনের আবেদন জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানতে চান, তিনি নৌ পুলিশের থানা চাইছেন কি না। ফরিদা ইয়াসমিন বলেন, তিনি নৌ পুলিশের থানা স্থাপনের আবেদন করছেন।

এরপর স্পিকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের দিকে তাকিয়ে বলেন, মাননীয় প্রাণিসম্পদ মন্ত্রী, আপনার আন্ডারে আছে নাকি থানা পুলিশ? কিছু উত্তর দিন। জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাসতে হাসতে বলেন, মুরগি নিয়ে আছি, পুলিশ তো আমার হাতে নাই। মন্ত্রীর এই জবাবে সংসদে হাসির রোল পড়ে যায়। তবে তিনি বলেন, ওই এলাকায় কেউ যদি তার রিজার্ভের মাছ ধরে, সে ক্ষেত্রে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে কিছু পুলিশ পাঠানোর কথা বলতে পারেন। মন্ত্রী বলেন, এছাড়া আমার কিছু করার নাই। পরে স্পিকার সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন।

এমই

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৩৯২

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৮১৩ মামলা

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম

দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে অভিযান জোরদার