হোম > জাতীয়

নির্বাচনে আ.লীগকে সুযোগ দেওয়ার আবদারটিই অবান্তর

তথ্য উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

ছবি: আমার দেশ

দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দীর্ঘদিন দেশের মানুষ ভোট দিতে পারেনি। যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য ইনিয়ে-বিনিয়ে কথা বলছেন, তাদের প্রশ্ন ও আবদারগুলো সম্পূর্ণ অবান্তর। বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচন ও দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইপিএল নিয়ে প্রতিক্রিয়া দেখানোর অধিকার বাংলাদেশের নাগরিকদের আছে। আইনগতভিত্তি বিবেচনা করে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়েও সরকার ভাবছে।

এসআই

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও নীতিনির্ধারণ বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির

নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা

রিজার্ভ চুরি মামলায় ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

২০২৮ সালের আগেই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল চালু হবে

মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

মঙ্গলবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল