হোম > জাতীয়

সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, আটক ৪৩

স্টাফ রিপোর্টার

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনব্যাপী অবস্থান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) তিনি সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।

পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বিআইডব্লিউটিএ-এর ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ঘাটে উপস্থিত অন্যান্য লঞ্চের মালিক ও চালকদের সময়মতো যাত্রী পরিবহনে কঠোরভাবে সতর্ক করা হয়। প্রতিমন্ত্রী নিজে প্রায় ২০টি লঞ্চে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধার খোঁজ নেন।

যাত্রী হয়রানি, অনিয়ম এবং অবৈধভাবে পল্টন দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এছাড়া বিপজ্জনকভাবে ও অবৈধ উপায়ে নৌকা দিয়ে যাত্রী পারাপারের দায়ে ৬ জন নৌকা চালককে আটক করা হয়। প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

এদিকে (১৮ মার্চ) লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ হওয়া যাত্রীদের সন্ধানে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত এই তৎপরতা চলবে বলে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল সংস্থাকে তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। যাত্রীদের সচেতনভাবে চলাচল করতে হবে এবং কোনো অনিয়ম দেখলেই কর্তৃপক্ষকে জানাতে হবে।”

নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

খালেদা জিয়ার নামেই কোরবানি হবে ‘কালো মানিক’

হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ

জন ও ইসলামবান্ধব বাজেট প্রণয়ন করতে হবে: উলামা মাশায়েখ পরিষদ

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনের ছাদে আগুন

রাজধানীতে বৃষ্টিতে স্বস্তি ফিরলেও সপ্তাহজুড়ে অস্বস্তির পূর্বাভাস

উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে

বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক বিশেষ ও অনন্য

দেশের প্রতিটি ইউনিয়নেই চালু হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট

বাজেটের ১০ শতাংশ শ্রমিকদের কল্যাণে বরাদ্দ রাখা প্রয়োজন