হোম > জাতীয়

অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও কেন নতুন পে-স্কেল, ব্যাখ্যা দিলেন মন্ত্রিপরিষদ সচিব

আমার দেশ অনলাইন

দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ভালো না থাকা এবং বিভিন্ন সংকটের মধ্যেও সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল অনুমোদন করার কারণ ব্যাখ্যা করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, সরকারি কর্মচারীদের দীর্ঘ ১২ বছর কোনো বেতন বাড়েনি, ফলে তাদের জীবনযাত্রার মান অনেক কমে গেছে। এটি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল এবং উভয় দিকের ভারসাম্য রক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদিত হয়। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। এরপর সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন—যুদ্ধাবস্থা, গ্যাস সংকট ও দেশের ভালো না থাকা অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কেন বেতন বাড়ানো হলো? এর উত্তরেই মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন।

নতুন পে-স্কেল অনুযায়ী, সরকারি চাকরিতে সর্বোচ্চ ১৪২ ও সর্বনিম্ন ১০০ শতাংশ বেতন বৃদ্ধি পাবে। এই বেতন বৃদ্ধি বাস্তবায়ন করা হবে তিন ধাপে। নতুন স্কেল অনুযায়ী গ্রেড-১ এর জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের জন্য ২০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও ঝুঁকি বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা

তরুণ ও অবিবাহিতদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ

ঢাকার যানজট নিরসনে ২৪ সংস্থার সমন্বয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

পে-স্কেল: প্রথমবার চালু ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’, মাসে মিলবে কত টাকা

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে

তামাক নিয়ন্ত্রণ ছাড়া অসংক্রামক রোগের বোঝা কমানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী