হোম > জাতীয়

বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আতিকুর রহমান নগরী

বিজয়ের ৫৪ বছর উদযাপনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

নারী চালকদের প্রশিক্ষণ দেবে বিআরটিসি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণ খুঁজতে তদন্ত কমিটি

কালকের মধ্যেই সরকারি বাসা থেকে ভাড়াটে না সরালে বরাদ্দ বাতিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: একই প্রার্থী তবুও কম পেল ৪৪ হাজার ৫০৪ ভোট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জামানত খোয়ালেন তিন প্রার্থী

তাহসিফ সাউরির মোটরসাইকেল উদ্ধারের দাবি পিবিআইয়ের

১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়ল

জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী