হোম > জাতীয়

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে যা বললেন সিইসি

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আলোচনা করে নিজেদের মতামত জানাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মধ্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। সিইসির কাছে সাংবাদিকরা জানতে চান যে, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হবে- এ বিষয়ে ইসির মনোভাব কী, চ্যালেঞ্জিং হবে কিনা, আর ভোটে কোনো প্রভাব পড়বে কিনা?

জবাবে সিইসি বলেন, আমার প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার সুযোগ হয়নি। আমি এখানে আপনাদের সঙ্গে মিটিংয়ে ছিলাম। আমি শুনি নাই। যেটা আমি শুনি নাই, উনি কোন লাইনে বলেছেন, কী বলেছেন, আর উনাদের প্রস্তাবটা কী- বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক না।

নাসির উদ্দিন আরও বলেন, আমরা বিষয়টি ফরমালি জানলে, এক্সারসাইজ করে কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারব। এ বিষয়ে এ মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে না। আমি বক্তব্যটা শুনি নাই। এই মুহূর্তে আমি কোনো বক্তব্য দিতে চাই না।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানি মন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের