হোম > জাতীয়

পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি

স্টাফ রিপোর্টার

বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন হবে না, তবে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আব্দুর রহমানেল মাছউদ জানান, পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন হবে না। তবে ইন কান্ট্রি বা দেশের অভ্যন্তরে পরিবর্তনসহ প্রার্থীর নাম রাখার বিষয়টি বিবেচনাধীন।

তিনি আরো জানান, বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক থাকবে। গতকাল শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বর্তমান পোস্টাল ব্যালটের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

দলটি প্রস্তাব দেয়, পোস্টাল ব্যালট যাতে সাধারণ ব্যালট পেপারের মতো সহজবোধ্য হয়, যেখানে শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক থাকবে।

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়াম

বাড়ল বাসের ভাড়া, কোন রুটে কত

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষাদানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

বিরোধী দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই

তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের

মানুষ সমস্যা নয়, সমাধানের শক্তি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে নিত্যপণ্যের দাম

দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান