হোম > জাতীয়

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই: প্রেস সচিব

স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেওয়ার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটা একটা বেসরকারি উদ্যোগ। এটাকে বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখছি। এটার সঙ্গে সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ঘোষণা না আসা পর্যন্ত সরকারের কাছে বিষয়টি স্পষ্ট নয়।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে জানতে চাইলে আজাদ মজুমদার বলেন, এটা একান্তই শিক্ষার্থীদের বিষয়। এ বিষয়ে সরকার অবগত নয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন আমরা দেখব তারা কি ঘোষণা দিল। আজাদ মজুমদার বলেন, যতক্ষণ পর্যন্ত এ ঘোষণাটা না আসবে ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলা প্রসঙ্গে জানতে চাইলে আজাদ মজুমদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের জানিয়েছে শেখ হাসিনার গ্রাফিতি ভুল বোঝাবুঝির কারণে মুছে ফেলা হয়েছে। ঢাবি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় আইনবলে জুলাই গণ-অভ্যুত্থানের স্মারক সংরক্ষণ করবে। শেখ হাসিনার গ্রাফিতিটি ঘৃণাস্তম্ভ হিসেবে ঘোষণা করা হবে।

সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে বলে জানান আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, তদন্ত কমিটি থেকে আমাদের জানানো হয়েছে তারা ইতিমধ্যে বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং তাঁরা যদি প্রয়োজন মনে করেন মধ্যে কিছু আলামত বিদেশেও পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে আমাদের জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে