হোম > জাতীয়

শিক্ষার্থীদেরকে আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়তে হবে: শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

শিক্ষার্থীদের জীবনে অনেক সময় অনেক প্রলোভন আসবে, প্রলোভনের কাছে আত্মসমর্পণ না করে আত্মমর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

তিনি শনিবার সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ আয়োজিত চতুর্থ জাতীয় ইকো কার্নিভাল – ২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান।

উপদেষ্টা আরো বলেন, আমরা এমন এক সময় পৃথিবীতে রয়েছি যখন নানারকমের সমস্যায় পৃথিবী জর্জরিত। তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে খুব অল্প সময়ে আমরা অনেক অগ্রসর হয়েছি। ঠিক এমন এক সময় আমাদের ভোগবাদিতা এমন এক পর্যায়ে চলে গেছে যে আমাদের প্রকৃতির ভারসাম্য আর থাকছে না। এই ভারসাম্যহীনতার কারণে পৃথিবী বড় রকমের বিপর্যয়ের দিকে যাচ্ছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাজীবনকে একটি ব্রত হিসেবে তোমরা গ্রহণ কর। শিক্ষাজীবনে তোমরা যদি ঠিক মতো পড়াশোনা কর এবং এর সাথে নীতি-নৈতিকতা আত্মস্থ কর, তাহলে পরবর্তী জীবন অনেক সহজ হবে। এই ছাত্রজীবনে যত বেশি নিজেকে গড়ে তুলবে, বাকি জীবন ততই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরো বলেন, স্কুল শুধু জ্ঞান অর্জনের প্রতিষ্ঠান নয়, এটি নীতি-নৈতিকতার শিক্ষারও একটি কেন্দ্র। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, সততা, সহমর্মিতা, মানবতা ও সহিষ্ণুতার দিকেও তোমাদের সচেতন হতে হবে।

এবারের কার্নিভালের প্রতিপাদ্য ছিল ‘অল আইজ অন আর্থ’ গ্রেগরীয়ান ইকোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী এ কার্নিভালের শনিবার ছিল শেষ দিন। দুই দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় দেশের নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী