হোম > জাতীয়

আটককেন্দ্র ও জেলখানা পরিদর্শন করতে পারবে জাতীয় মানবাধিকার কমিশন

আতিকুর রহমান নগরী

অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদন করেছে। নতুন অধ্যাদেশে কমিশনকে দেশের বিভিন্ন আটককেন্দ্র ও জেলাখানা পরিদর্শন করে নির্যাতন প্রতিরোধে ‘ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম’ হিসেবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, "জাতীয় মানবাধিকার কমিশন এখন দেশের বিভিন্ন আটককেন্দ্র ও জেলখানা পরিদর্শন করে নির্যাতন ও অমানবিক আচরণ প্রতিরোধে কাজ করবে। এটি আন্তর্জাতিক চুক্তির আওতায় বাংলাদেশকে দায়িত্বপূর্ণ রাখার অংশ।"

তিনি আরও জানান, কমিশন স্বাধীনভাবে পরিদর্শন ও প্রতিবেদন প্রকাশ করতে পারবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেবে।

এর আগে, গত ৩০ অক্টোবর উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দিয়েছিল।

সংবিধান সংশোধনে কমিটির বিশেষ বৈঠক শুরু

মাদরাসায় বলাৎকার-ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আলেম সমাজকে

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকা দামের ফ্ল্যাট জব্দ

ছুটির দিনে সড়কে ঝরল ১২ প্রাণ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কি কোনো প্রভাব পড়বে

সৌদিতে হামলায় দুই বাংলাদেশি আহত, নিন্দা ঢাকার

বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময়

১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি