হোম > জাতীয়

ভোটে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ব্যাপক ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ সহায়তা চান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

টেলিফোনে আলাপকাল অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্যের এক প্রকার বন্যা বইছে। এটি বিদেশি গণমাধ্যম ও স্থানীয় উৎস- উভয় দিক থেকেই আসছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর, গুজব ও নানান ধরনের জল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর প্রভাব নির্বাচন প্রক্রিয়ার ওপর কী হতে পারে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।

জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত এবং এ ক্রমবর্ধমান বিভ্রান্তিমূলক তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ভুল তথ্যের পরিমাণ অনেক বেশি। এখন যা যা প্রয়োজন, আমরা তা করবো। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ সংস্কার, অর্থনীতি ও আওয়ামী লীগের ভবিষ্যৎ

‘জুলাই না হলে মন্ত্রী হতে পারতাম না’; এমপিদের বেতন প্রদানের দাবিতে নুরের সংহতি

ঢাকায় অন্তর্ভুক্ত হচ্ছে পূর্বাচল, এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের খসড়া

একদিনেই রাজধানীসহ তিন স্থানে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

দেশের রিজার্ভ কত বিলিয়ন ডলার, জানালো কেন্দ্রীয় ব্যাংক

প্রাথমিকে শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের লাগাতার কর্মসূচি ঘোষণা

ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খানের পদত্যাগ

রানা প্লাজা ট্র্যাজেডি: বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত বিচার নিষ্পত্তির দাবি

শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সংসদীয় শিষ্টাচার মানতে এমপিদের কড়া নির্দেশ স্পিকারের