হোম > জাতীয়

অনলাইনে ৪৪২ কন্টেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

অর্থনৈতিক রিপোর্টার

ফাইল ছবি

অখালাসকৃত ও নিলামযোগ্য ৪৪২ কন্টেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। চলতি আগস্ট মাসে এ নিলাম কার্যক্রম শুরু হবে।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ ই-অকশন নং-৯/২০২৬ ও বিশেষ ই-অকশন নং-১০/২০২৬-এর মাধ্যমে যথাক্রমে ১৫২টি ও ২৯০টি কন্টেইনারের পণ্য নিলামে বিক্রি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, পিভিসি ফ্লেক্স ব্যানার, প্লাস্টিক ওয়েস্টেজ (স্ক্র্যাপ), চেস্ট ফ্রিজার, পাইপ, বিভিন্ন ধরনের সুতা ও কাপড়।

এ ছাড়া নিলামে সোলার মডিউল, এসির যন্ত্রাংশ, টাইলস, স্টেইনলেস স্টিল কয়েল, স্ক্যানার, ব্যাডমিন্টন র‍্যাকেট, এলিভেটর, বিভিন্ন ধরনের লবণ, কাগজ ও গৃহস্থালি পণ্য রয়েছে। এর সঙ্গে ৮৬টি পুরোনো খালি কনটেইনারও নিলামে তোলা হবে।

যেভাবে ই-নিলামে অংশ নেওয়া যাবে

চট্টগ্রাম কাস্টমসের ই-অকশন পোর্টাল (https://auction.bdcustoms.gov.bd)-এ নিবন্ধন করে নিলামে অংশ নেওয়া যাবে। ই-অকশন নং-৯/২০২৬-এর দরপত্র ২৭ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর এবং বিশেষ ই-অকশন নং-১০/২০২৬-এর দরপত্র ২৭ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে।

অনলাইন বিডিংয়ের সময় প্রস্তাবিত দরমূল্যের ন্যূনতম ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মূল কাগজপত্রও দাখিল করতে হবে।

সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১–২০২৪-এর প্রযোজ্য শর্ত পরিপালন করে পণ্য খালাস নিতে হবে।

সরেজমিনে পণ্য দেখার সুযোগ

নিলামে অংশগ্রহণকারীরা বিড করার আগে সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগ পাবেন। ই-অকশন নং-৯/২০২৬-এর পণ্য ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর এবং বিশেষ ই-অকশন নং-১০/২০২৬-এর পণ্য ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালে পরিদর্শন করা যাবে।

ই-অকশন নং-৯/২০২৬-এর দরপত্র বাক্স ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় এবং বিশেষ ই-অকশন নং-১০/২০২৬-এর দরপত্র বাক্স ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় খোলা হবে।

এনবিআর জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বাড়ানো, বিদ্যমান কনটেইনার জট কমানো এবং ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ই-নিলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধেও ই-নিলাম কার্যকর হবে বলে আশা করছে সংস্থাটি।

এএম

সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

আগামীকাল ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

ভারত-বাংলাদেশ বাণিজ্য জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ

সংস্কৃতি ও পর্যটনের সমন্বয়ে একক নীতিমালা করার উদ্যোগ

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ৬ মাসে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা