হোম > জাতীয়

এক ক্যাম্পাসে সব মন্ত্রণালয়, ভিত্তিপ্রস্তর ১৬ ডিসেম্বর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্য দিয়ে আবদুল গনি রোড থেকে সচিবালয় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলো।

গতকাল রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী আগামী সংসদ নির্বাচনের আগে সব মন্ত্রণালয় ও বিভাগকে একই ক্যাম্পাসে নিয়ে আসতে চান। মন্ত্রিসভার বৈঠক সূত্রে এমন তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে ৩১ একর জায়গায় নতুন সচিবালয় নির্মাণ করা হবে। এতে ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন, তিনটি বেজমেন্ট এবং ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এ ছাড়া মসজিদ, মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া, ব্যায়ামাগার, পাসপোর্ট অফিস ও ডাকঘর নির্মাণ করা হবে।

নতুন সচিবালয় নির্মাণে ব্যয় কত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। প্রকল্পে অর্থায়ন করবে সরকার।

সচিবালয় স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান সচিবালয়ে জায়গার অভাবে ১৬টি মন্ত্রণালয়ের স্থানসংকুলান হয়নি। সব মন্ত্রণালয় ও বিভাগ একই জায়গায় থাকলে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হবে বলে প্রধানমন্ত্রী মনে করেন।

পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

রংপুরের কারখানার বিশ্বজয়, জিতল আন্তর্জাতিক পুরস্কার

মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি, পাবেন না যারা

সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আনারকলি ফল চাষে কেন আগ্রহ বাড়ছে কৃষকদের

১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

জাল সনদ তৈরি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির

বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে: প্রধানমন্ত্রী

রান্নার সরঞ্জাম ও পায়ুপথে লুকিয়ে রাখা ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী