হোম > জাতীয়

সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি

অনলাইন এডিটরস অ্যালায়েন্স

আমার দেশ অনলাইন

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, হুমকি ও কাজে বাধা প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’। সংগঠনটি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এমন উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণকে স্বাধীন গণমাধ্যমের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছে।

শনিবার সংগঠনের সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন চলাকালে সংবাদ সংগ্রহের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হন এবং তাদের ব্যবহৃত পেশাগত সরঞ্জাম ভাঙচুর করা হয়।

সংগঠনের নেতারা বলেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা দেওয়া, হেনস্তা করা ও হামলা চালানো গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। যারা সাধারণ মানুষ ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে আছেন, তাদের মাধ্যমে এ ধরনের আচরণ সম্পূর্ণ অবাঞ্ছিত ও গ্রহণযোগ্য নয়।

অনলাইন এডিটরস অ্যালায়েন্স ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং হামলায় জড়িত সদস্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকালীন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেবে।

সংগঠনটির নেতৃবৃন্দ আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

আ. লীগের বিচার ও হাসিনাকে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি সংসদে

শৃঙ্খলা রক্ষায় ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ইউজিসি চেয়ারম্যানের

বন্যায় ক্ষতিগ্রস্তরা পুনর্বাসন সহায়তা থেকে বঞ্চিত হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী: মাহদী আমিন

দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার

বন্যাদুর্গত মানুষের সহায়তায় বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি

প্রধানমন্ত্রীর উদ্যোগে ভিভিআইপি গ্যালারি থেকে সংসদ দেখলেন স্বর্ণজয়ীরা

কবে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

জ্ঞান-বিজ্ঞানে পিছিয়ে পড়াই মুসলিম বিশ্বের বড় চ্যালেঞ্জ: মাহমুদুর রহমান

ওআইসি সংস্কার ছাড়া মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারবে না