হোম > জাতীয়

আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: বাসিত

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর যেকোনো ধরনের ‘অস্থিতিশীলতা ও ষড়যন্ত্র’ মোকাবেলায় দিন-রাত ২৪ ঘণ্টা রাজপথে পাহারায় থাকার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ পতিত আওয়ামী লীগের যেকোনো সংগঠনের তৎপরতা প্রতিহত করতে ছাত্রদল সদা প্রস্তুত ও জাগ্রত রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ, মগবাজার, তেজগাঁও ও গুলশান এলাকায় পতিত আওয়ামী লীগের ‘অস্থিতিশীলতা ও ষড়যন্ত্র’ রুখে দিতে কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাসিত বলেন, ‘দিন রাত ২৪ ঘণ্টা আমরা পাহারায় আছি। স্বৈরাচার শেখ হাসিনার কোনো ধরনের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ—যেকোনো সংগঠনকে পাব, এই বাংলাদেশের জনগণ যেভাবে ৫ আগস্ট তাদের বিতাড়িত করেছে, ঠিক তেমনি এদেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের যেকোনো ধরনের অস্থিতিশীলতা এবং তাদের বিতাড়িত করার জন্য আমরা সদা প্রস্তুত ও সদা জাগ্রত হয়ে আছি।’

তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর উদ্দেশে বলেন, ‘তোমরা সাবধান হয়ে যাও। তোমাদেরকে এদেশের জনগণ বারবার লাল কার্ড দেখিয়েছে। আবারও যদি তোমরা এই দেশ অস্থিতিশীল করার চেষ্টা করো, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব দিয়ে তোমাদেরকে বিতাড়িত করেছি, ঠিক তেমনি এই দেশ ছেড়ে তোমরা সাধারণ জনগণ হিসেবে যেন না থাকতে পারো, যদি আওয়ামী লীগ হয়ে বাঁচতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করা হবে।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ছাত্রদলের এই নেতা বলেন, ‘বর্তমান বিরোধী দল করছে লং মার্চ আর ওরা দিচ্ছে লকডাউন। সুতরাং আমরা যে বলি—“স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার”—যদি এরকম বাংলাদেশ করতে চায়, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বিতাড়িত করে দিল্লি পাঠানো হয়েছে, ঠিক তেমনি রাজাকারাও যদি তাদেরকে আবারও এই বাংলাদেশের রাজনীতিতে আনতে চায়, তাহলে তাদেরকেও বিতাড়িত করে ওই পিন্ডিতে পাঠানো হবে, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি—“দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।” যেই বক্তব্য, যেই আহ্বান জানিয়ে বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রকৃত রাজপুত্র জনাব তারেক রহমান যেভাবে দেশকে একটা ধ্বংসস্তূপ থেকে টেনে নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি সেই স্বপ্নের সারথি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে।’

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে বাসিত বলেন, ‘এই সম্ভাবনাকে, এই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যারা বাধা হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব এবং যারা ষড়যন্ত্রকারী আছে, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করব, ইনশাআল্লাহ।’

জ্বালানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

৫২ বছরে দেশে আবাদি জমি কমেছে ৩০ শতাংশ

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

রাজাকার ও ফ্যাসিবাদের দোসররা ভারতের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ওসমানীনগরে দুই সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদার, দুর্ভোগে মানুষ

রুহুল আমিন গাজী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে নিপীড়িত হন: রিজভী

স্বাস্থ্যখাতের সংস্কার-উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫০০০