হোম > জাতীয়

ভারতের টিভি চ্যানেল তামাশা বিক্রি করে: শফিকুল আলম

বিশেষ প্রতিনিধি

ভারতে বাংলাদেশি বেশকিছু গণমাধ্যম বন্ধ করা প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ভারতের টিভি চ্যানেলগুলো তামাশা বিক্রি করে প্রতিদিন। মনে হচ্ছে, ভারতের জিটিভিতে যে নাটক দেখি, তারই খণ্ডিতাংশ ওদের সব টিভিতে দেখানো হয়। আমাদের দর্শকরা (বাংলাদেশি দর্শক) এটা নেয় না।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজিক ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহসভাপতি গাজী আনোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় শফিকুল আলম আরও বলেন, ভারতে বাংলাদেশি চ্যানেল বন্ধ একটি ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায়, ভারত সংবাদ মাধ্যমের স্বাধীনতায় কতটুকু বিশ্বাসী। আমরা এটা দেখছি। বাংলাদেশি যেসব গণমাধ্যম বন্ধ করা হয়েছে, সেগুলো সব এ দেশের দায়িত্বশীল গণমাধ্যম। এতে বোঝা যায়, ভারত সত্যটাকে এখন নিতে পারছে না।

প্রেস সচিব এ-ও বলেন, তবে এ বিষয়টি নিয়ে আমরা কোন পাল্টা অ্যাকশনে যাবো না। তাতে তাদের এ কার্ক্রমকে গুরুত্ব দেওয়া হবে, বৈধতা দেওয়া হবে। আমরা বিষয়টি দেখছি।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি