হোম > জাতীয়

শাহজালালে ৭ যাত্রীর ব্যাগে পাওয়া গেল ৩৮ লিটার বিদেশি মদ

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বাই থেকে ফ্লাইটে ঢাকায় আসা সাত যাত্রীর ব্যাগে মিলেছে সাড়ে ৩৮ লিটার বিদেশি মদ; যার বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে বিদেশি মদ থাকার তথ্য পাওয়া যায়। ফ্লাইটটি গত ৮ সেপ্টেম্বর আনুমানিক পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজন যাত্রীদের ওপর নজর রাখেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। পরে একে একে তাদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় সাত যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়া যায়।

তল্লাশিতে আজমুল হক নামে এক যাত্রীর ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার এবং বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার বিদেশি মদ পাওয়া যায়। এ ছাড়া মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩.৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩. ৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। সব মিলিয়ে সাত যাত্রীর কাছ থেকে ৩৮.৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।

এনবিআর বলছে, একই ফ্লাইটের সাত যাত্রীর ব্যাগে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়ার বিষয়টি কেবল ব্যক্তিগতভাবে বহনের ঘটনা, নাকি এর পেছনে সমন্বিত কোনো পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ সংসদীয় কমিটির

ধর্মীয় নেতা-সেবাকর্মীদের জন্য ১১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী

সংসদে যে আচরণ দেখছি, তা কোনো গণতান্ত্রিক দেশে হয় না: রুমিন

হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ২৫ সেপ্টেম্বর শুরু

অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানা: ডিএসসিসি প্রশাসক

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৯২

র‍্যাবের কাঠামো বহাল রেখে শুধু নাম বদলানো হচ্ছে: জামায়াত আমির

‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজের দপ্তরে কার্যকর করলেন প্রধানমন্ত্রী

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ