হোম > জাতীয়

সোমবার যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি স্বাক্ষর

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্কসংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি)। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এ চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যদিও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে, ৮ ফেব্রুয়ারি।

তবে এই দুই দিনব্যাপী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গণমাধ্যমকে জানিয়েছেন, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি ও বাণিজ্যসচিব কেউই ওয়াশিংটনে যাচ্ছেন না। তবে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় গত ৩ ফেব্রুয়ারি একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে।

জিও অনুযায়ী, প্রতিনিধি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার রইছ উদ্দিন খান।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, প্রতিনিধি দলটি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারি বা এর কাছাকাছি সময়ে দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে একই দিনে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জাপানের রাজধানী টোকিওতে আগামীকাল বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) স্বাক্ষরের নির্ধারিত দিন রয়েছে।

৪ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ নিতেই তাদের জাপান সফর বলে জানা গেছে।

প্রতিবেশী রাষ্ট্রগুলো জাটকা সংরক্ষণে মাছ ধরা বন্ধ রাখবে

সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ ১২ মে

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত চারজনের লাশ দেশে আনা হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন কাল, এপ্রিলের শেষে বেইজিংয়ে

আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সরকারের অঙ্গীকারের বাস্তবায়ন চায় টিআইবি

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করতে কমিশনের সভা শুরু

এবার আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া