হোম > জাতীয়

একই এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে যা করবে ইসি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই নির্বাচনি এলাকায় যদি একাধিক প্রার্থীর নাম হুবহু এক হয়, তবে তাদের পরিচয় নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে প্রার্থীর বাবা, মা অথবা স্বামীর নাম ব্যবহার করে ব্যালট পেপার ও প্রার্থী তালিকায় পার্থক্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং দেশের সব জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের এ নির্দেশনা পাঠিয়েছে ইসি।

নির্দেশনায় নির্বাচন কমিশন জানায়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(২) অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকা (ফরম-৫) বর্ণক্রমানুসারে তৈরি করা হয়। তবে একই আসনে একই নামের একাধিক প্রার্থী থাকলে ভোটারদের বিভ্রান্তি এড়াতে ইসি সিদ্ধান্ত নিয়েছে।

ইসি জানিয়েছে, একই নাম হলে প্রার্থীর নামের সঙ্গে তার বাবার নাম, স্বামীর নাম অথবা মায়ের নাম যোগ করে প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনে বিধি ৯(১) অনুযায়ী বরাদ্দ করা প্রতীকের ক্রমানুসারে নামগুলো পর্যায়ক্রমে সাজিয়ে ফরম-৫ প্রস্তুত করতে হবে।

সংস্থাটি জানায়, অনেক সময় একই নির্বাচনি এলাকায় একই নামের একাধিক স্বতন্ত্র বা দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ব্যালট পেপার ছাপানো এবং ভোটারদের সঠিক প্রার্থী চিহ্নিত করতে জটিলতা তৈরি হয়। এই জটিলতা নিরসন এবং স্বচ্ছতা বজায় রাখতেই বিধিমালা অনুযায়ী এই ব্যাখ্যামূলক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

মৌচাকে বিএনপি নেতা খুন, মূলহোতা সিরাজ ও গোল্ডেন রাকিব গ্রেপ্তার

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকা বিমানবন্দরে প্রায় ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক

দাড়ি রেখে প্রশংসিত সেনাপ্রধান জেনারেল ওয়াকার

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকারমন্ত্রীর

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ও চীনের উপ-তথ্যমন্ত্রী

সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেল ৭০ শিক্ষার্থী

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

হিন্দি-উর্দুতে ডিপ্লোমা আছে, আরবি-ফার্সি কুছ কুছ জানি

বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন