হোম > জাতীয়

একুশে পদকের জন্য মাহমুদুর রহমানকে সহকর্মীদের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

একুশে পদক-২০২৫-এর জন্য মনোনীত হওয়ায় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকার কার্যালয়ে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় উপস্থিত ছিলেন আমার দেশ-এর পরিচালক শাকিল ওয়াহেদ, নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, ডেপুটি চিফ রিপোর্টার আব্দুল বাছির জামাল, বিজ্ঞাপন ম্যানাজার চঞ্চল কুমার বিশ্বাস, সার্কুলেশন ম্যানেজার শামসুর রহমান প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দলকে একুশে পদক ২০২৫-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ পদক ঘোষণা করে।

পদকের জন্য মনোনীতরা হলেন- শিল্পকলা (চলচ্চিত্র) আজিজুর রহমান (মরণোত্তর), শিল্পকলা (সংগীত) উস্তাদ নীরোদ বরণ বড়ুয়া (মরণোত্তর), শিল্পকলা (সংগীত) ফেরদৌস আরা, শিল্পকলা (আলোকচিত্র) নাসির আলী মামুন, শিল্পকলা (চিত্রকলা) রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকার মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে কবি হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) এবং গবেষণায় মঈদুল হাসান। এ ছাড়া ক্রীড়ায় এবার একুশে পদক পাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ