হোম > জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

স্টাফ রিপোর্টার, নারায়ণ গঞ্জ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

শনিবার দুপুরে মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ঢাকামুখী লেনে এই যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমীর স্নান উৎসব উপলক্ষে ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দে লাখো মানুষের আগমন ঘিরে এই যানজট তৈরি হয়েছে। পুণ্যার্থীদের আগমনের কারণে মহাসড়কে সকাল থেকে যানবাহনের চাপ কয়েক গুণ বাড়ে। এ ছাড়া মদনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্দসহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীদের যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে যানজটে সৃষ্টি হয়েছে।

নয়ন চন্দ্র দাস নামে এক যাত্রী পায়ে হেঁটে রওনা করেছেন। তিনি বলেন, সড়কে অনেক যানজট। গাড়ি একেবারে চলে না বললেই চলে। এ কারণে রওনা দিয়েছে।

যানজটে ভোগান্তির কথা উল্লেখ করে যাত্রী কামরুজ্জামান রানা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ত্রান উৎসব উপলক্ষে অনেক মানুষজন এখানে এসেছে। এ কারণে মহাসড়কে তীব্র যানজটের দেখা দিয়েছে। তাই বাধ্য হয়ে বিকল্প পথে যেতে হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, মহাসড়কের পাশে লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের স্নান উৎসব উপলক্ষে অনেক লোক জড়ো হয়েছে। এতে গাড়ির চাপ বেড়ে। সেই সঙ্গে ঈদের ছুটি থাকায় ঘরমুখো মানুষের চাপ রয়েছে। এ কারণে কোথাও যানজট কোথাও ধীর গতিতে গাড়ি চলছে। যানজট নিরসনে আমাদের একাধিক টিম কাজ করছে।

ডব্লিউএ

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে