হোম > জাতীয়

ডিএমপির ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অপারেশনে অস্ত্রসহ গ্রেপ্তার ২১

স্টাফ রিপোর্টার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাঁড়াশি অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেইজ-২ এ বড় ধরনের সাফল্য এসেছে। রোববারে (১ ফেব্রুয়ারি) দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় সরঞ্জামসহ মোট ২১ জন দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির ১১টি থানা এলাকায় একযোগে পরিচালিত এই অভিযান চালানো হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

​এবারের অভিযানে সবচেয়ে বেশি সাফল্য এসেছে মুগদা ও পল্লবী থানা এলাকায়। মুগদা থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, কার্তুজসহ রামদা, চাপাতি ও কুড়ালের মতো বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অন্যদিকে, পল্লবী থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের হেফাজত থেকেও উদ্ধার করা হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি। ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে নামকরা ছিনতাইকারী, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা রয়েছে।

​অপারেশন ডেভিল হান্ট-এর এই দ্বিতীয় পর্যায়ে খিলক্ষেত ও উত্তরখান থানা থেকে ৩ জন করে এবং যাত্রাবাড়ী থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মোহাম্মদপুর, রামপুরা, শিল্পাঞ্চল, শাহবাগ, ওয়ারী ও হাতিরঝিল থানা পুলিশ ১ জন করে অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সঞ্জয় জজ হালদার, নাজমুল হাসান রাসেল, মরিয়ম জেসমিন ওরফে মায়াবতি এবং ডালিয়া আমিন সকালের মতো আলোচিত ব্যক্তিদের নাম রয়েছে। পুলিশ বলছে, এই অপরাধীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছিনতাই, চাঁদাবাজি এবং ত্রাস সৃষ্টির মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছিল।

​ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের শিকড় উপড়ে ফেলতেই এই ‘ডেভিল হান্ট’ মিশন শুরু হয়েছে। গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাণিজ্যসচিবের মৃত্যুতে ঢাকা চেম্বার সভাপতির শোক

নিরাপত্তা সংস্থার নজরদারিতে ৬২ বিসিএস ক্যাডার

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

বার্ষিক ছুটি বাড়ল

হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

জুলাই গণঅভ্যুত্থানের ১৬৯৪ মামলার তদন্তে ধীরগতি

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র

সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ সরকারের