হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

স্টাফ রিপোর্টার

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রোববার সন্ধ্যায় সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসার কথা তাদের।

এর আগে বিকাল ৫টা ৩৫ মিনিটে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্ব দলটির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেন।

এনসিপির প্রতিনিধি দলে আরও রয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

এদিন বিকাল সোয়া ৪ টায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহেরের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেন।

প্রতিনিধি দলের অন্যেরা হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।

সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। বিএনপির সঙ্গে বিকাল ৩টায় এ বৈঠক হওয়ার কথা থাকলেও পরে পরিবর্তিত সময়সূচি জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গতকাল শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন।

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা বদলি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে