হোম > জাতীয়

শাপলার শহীদদের রাষ্ট্রীয় ভাতা প্রদান করতে হবে: মামুনুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক বলেছেন, যেভাবে একাত্তর এবং চব্বিশের শহীদ পরিবারের জন্য সরকারিভাবে ভাতা প্রদান করা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভিত্তি গড়ে তোলা শাপলার শহীদদের জন্যও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত ভাতা প্রদান করতে হবে।

শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে হলি উম্মাহ মিলনায়তনে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরামের’ নিয়মিত মাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক আরো বলেন, শাপলার এই অবিনাশী চেতনাকে যথাযোগ্য মর্যাদায় আগামী প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতিকে স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ করে দিতে ও শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে শাপলা স্মৃতি সংসদ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে চলেছে। ২০১৩ সালের শাপলা গণহত্যায় নিহত শহীদ পরিবারকে নিয়মিত মাসিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে শাপলা স্মৃতি সংসদের তত্ত্বাবধানে “শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম” ইতোমধ্যেই গঠিত হয়েছে।

অনুষ্ঠানে বেশ কয়েকজন শহীদ পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রম ধাপে ধাপে অন্যান্য শহীদ পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করবে এবং ইনশাআল্লাহ নিয়মিত মাসিক সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ এবং মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান প্রমুখ।

জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাইকোর্টের সামনে আবার ককটেল বিস্ফোরণ

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক তৈরি করবে সরকার

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ আসামির দায় স্বীকার

চাকরি নিয়ে তদবির করলেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ

২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য সরকারের

অপ্রতিম হত্যার বিচারহীনতা মেনে নেওয়া যায় না: ওলামা অ্যালায়েন্স

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

ডেঙ্গুর অর্ধেক মৃত্যুই ঢাকা বিভাগে