হোম > জাতীয়

দুদক চেয়ারম্যানের নামে ফেসবুক-হোয়াটঅ্যাপ আইডি খুলে প্রতারণা

স্টাফ রিপোর্টার

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের নামে সামাজিক ও যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক, হোয়াটসঅ্যাপ’ অ্যাকাউন্ট খুলে মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা কিংবা সাধারণ জনগণের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

বুধবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ বিষয়ে গণমাধ্যম বলেন, একটি প্রতারকচক্র সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা করছে।

রংপুরের পীরগঞ্জের বাসিন্দা রেজোয়ানুল হক, তার সহযোগী ইয়াসমিন আক্তার ও জরিনা বেগমের নামে ডাচ বাংলা ব্যাংকের সঞ্চয়ী হিসাব (নম্বর- 7017413367520) ও নগদ অ্যাকাউন্ট (নং-01898611674) খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে।

প্রতারক চক্রটি দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম-পদবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দুদকের মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং সাধারণ জনগণের নিকট থেকে অর্থ আদায় করছে। ইদানীং তারা বেপরোয়া হয়ে কমিশনের চেয়ারম্যান এবং কমিশনারদের নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে এরূপ অসাধু কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, যেকোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে অথবা উপরোল্লিখিত প্রতারকচক্রের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা স্থানীয় থানার মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার পরামর্শ দেওয়া হলো।

এমএস

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু