হোম > জাতীয়

বাড্ডায় ভবন থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার

বাড্ডা থানা

রাজধানীর বাড্ডা এলাকায় একটি আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জনতা ব্যাংকের ক্যাশ অফিসার ছিলেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাড্ডার একতা সোসাইটিতে তার বোন নিপা বারৈয়ের বাসায় এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন বলেন, বিকেলে আমরা ট্রিপল নাইনে সংবাদ পেয়ে ওই বাসার সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃতের মামাতো ভাই নির্মল বারৈ বলেন, সুবীর সিদ্ধিরগঞ্জ উপজেলার সোনা মিয়া মার্কেট এলাকার জনতা ব্যাংক শাখার ক্যাশ অফিসার ছিলেন এবং ওই এলাকাতেই বসবাস করতেন।

তিনি জানান, গত ১৭ বা ১৮ জানুয়ারি সুবীর বাড্ডায় তার বোনের বাসায় বেড়াতে যান। শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে কী কারণে বা কেন তিনি এমনটি করেছেন, সে সম্পর্কে তারা কিছুই জানতে পারেননি।

সুবীর বিশ্বাস মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের সচিন বিশ্বাসের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে