হোম > জাতীয়

প্রবাসীদের অবদান তুলে ধরে জাতিসংঘে যা বললেন ড. ইউনূস

আতিকুর রহমান নগরী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনের ভাষণে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার রাত ৯টা ২৩ মিনিটে বাংলায় ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, শুধু আর্থিক স্থিতিশীলতা অর্জনে সীমাবদ্ধ না থেকে আমরা বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলছি। বিভিন্ন সংস্কারের ফলে বাংলাদেশ এখন টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। এত স্বল্প সময়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর পেছনে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন তিনি। শ্রমিকদের কল্যাণে নানা উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা সমাজ পরিবর্তনের চালিকাশক্তি। আমরা তাদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছি। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের লক্ষ্য প্রত্যেক তরুণকে চাকরিপ্রার্থীর পরিবর্তে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।

হরমুজে বাংলাদেশি জাহাজ অতিক্রমে সহযোগিতার আশ্বাস ইরানের

সরকারি ঘোষণা না আসা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া যাবে না

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার