হোম > জাতীয়

কারাবন্দী সাবেক মন্ত্রীর হাসিনার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস

স্টাফ রিপোর্টার

কারাবন্দী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ফারুক খানের ফেসবুক প্রফাইল থেকে একটি স্টাস্টাস ভাইরাল হয়েছে। সোমবার একটি পোস্টে বলা হয়, 'অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলব শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম। কিন্তু আজ তার হঠকারিতার জন্যই আমাদের দলের এ পরিণতি।' তবে পোস্টটি করার এক ঘণ্টার মধ্যেই সেটি সরিয়ে ফেলা হয় এবং ফেসবুক প্রোফাইলটিও ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। ওই অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যায়নি।

পোস্টে বলা হয়, দলের নেতৃত্ব পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।' কারাগারের একটি সূত্র জানিয়েছে, তার ফেসবুক হ্যাক হতে পারে। কারাগারের ভেতরে থেকে ফোন অথবা ইন্টারনেট ব্যবহারের অনুমতি নেই।

এ বিষয়ে ঢাকার কেরাণিগঞ্জের কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুরাইয়া আক্তার আমার দেশকে জানান, বিষয়টি তার জানা নেই।

গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে ফারুক খানকে গ্রেপ্তার করে র‌্যাব। ২০২২ সালের ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপিকর্মী মকবুল হোসেন ও গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে গত ৬ আগস্ট শামীম (১৩) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের প্রতিশ্রুতি: তথ্যমন্ত্রী

শায়খ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ ৩০০তম পর্ব পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন

দু’দিনে প্রবল কালবৈশাখী ও অতি বর্ষণে ভূমিধসের সতর্কবার্তা জারি

তারেক রহমানের স্ত্রী প্রীতি নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়

জাকাতকে হেয় করে বিএনপি নেত্রীর বক্তব্য: শিবির ও খতমে নবুওয়তের প্রতিবাদ

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

অবাধ তথ্য প্রবাহ সভ্যতার জন্য অক্সিজেনের মতো: তথ্যমন্ত্রী

৭ মে থেকে তাপমাত্রা বাড়বে

ডিসি সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে যেসব প্রস্তাব