হোম > জাতীয়

জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার দেশ অনলাইন

দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে বলে জাতীয় সংসদে ওয়াদা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সনদের রূপরেখা অনুযায়ী সংসদীয় কমিটির সভাপতিত্ব এবং অন্যান্য ন্যায্য হিস্যা পেতে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলগুলোকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

সংসদে বিরোধী দলের ভূমিকার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি যে আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত তো হবে, সংবিধান সংশোধন তো হবে।’

তিনি আরও বলেন, ‘একইভাবে জুলাই জাতীয় সনদ অনুসারে আসনের সংখ্যার অনুপাতে আপনারা স্থায়ী কমিটিগুলোতে সভাপতিত্ব পাবেন। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন।’

সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এই ওয়াদা জাতীয় সংসদের এই ফ্লোরে দাঁড়িয়ে দিতে পারি, যত শিগগিরই সম্ভব আমরা সেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসব, যাতে করে তা তাড়াতাড়ি কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা যায়।’

‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ’ সংক্রান্ত খবরের বিষয়ে যা বলছে পুলিশ

চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে সংসদে বাহাস

আইনসভায় বিল দেরিতে আসায় ডেপুটি স্পিকারের অসন্তোষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত, সভাপতি আখতারুজ্জামান মিয়া

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

বই পড়ার অভ্যাসই তৈরি করতে পারে ধৈর্যশীল ও মানবিক জাতি: জুবাইদা রহমান

ব্যাংক রেজল্যুশন আইন সংশোধনে বিল

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি