হোম > জাতীয়

আমার দেশে সংবাদের পর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

গত ৩১ জানুয়ারি দৈনিক আমার দেশ-এ প্রকাশিত ‘যৌথবাহিনী তুলে নেয়ার পর যুবদল নেতার মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কুমিল্লা আদর্শ সদর সেনা ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারের পর তার মৃত্যু হয়। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।

গত ৩১ জানুয়ারি রাত ৩টার দিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী তৌহিদুল ইসলামকে আটক করে। পরদিন সকালে পুলিশ ফোন করে জানায়, তৌহিদুল আহত অবস্থায় গোমতী নদীর পাড়ে পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তৌহিদুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়, যৌথ বাহিনীর সদস্যরা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান এবং পরদিন সকালে আহত অবস্থায় গোমতী নদীর পাড়ে পাওয়া যায়। তার ভাই আবুল কালাম আজাদ টিপু অভিযোগ করেন, যৌথ বাহিনীর সদস্যরা তৌহিদুলকে নির্যাতন করে হত্যা করেছে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ